হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ২৫
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৯ পিএম

হবিগঞ্জের লাখাই উপজেলায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বামৈ ইউনিয়নের মারুগাছ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গত ১৫ দিন পূর্বে ফুটবল খেলা নিয়ে মারুগাছ গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিশুপুত্র ও মোস্তাক মিয়ার শিশুপুত্রের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে এ বিরোধ দুই পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। 

শনিবার সকালে উভয় পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদের লোকজন জড়ো করে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন : নিখোঁজের ৭ দিন পর চুয়াডাঙ্গায় খালে ভেসে উঠলো যুবকের মরদেহ

সংঘর্ষে আহতদের মধ্যে- গিয়াস উদ্দিন (৪০), মিন্টু মিয়া (৪৫), রাসেল মিয়া (৩৫), সহিদুল মিয়া (৩৫), আলমগীর মিয়া (৪৫), ফয়সল মিয়া (৪০), সোহাগ মিয়া (১৬), রিদয় মিয়া (১৮), রুমান মিয়া (২৪), রিফাত মিয়া (১২), কাইয়ুম মিয়া (৩৫), জুনায়েদ মিয়া (২৪), আতিকুল মিয়া (২০), আলামিন (৩০)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাস জানান, দুই শিশুর ফুটবল খেলা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মাইকিং করে লোকজন জড়ো করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft