নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে : ইইউ পর্যেবক্ষক মিশন

নিউজ ডেস্ক

জাতীয়

2026-02-14T13:58:00+06:00
2026-02-14T16:54:43+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে : ইইউ পর্যেবক্ষক মিশন
নিউজ ডেস্ক
⏲ ১:৫৮ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | শনিবার
নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে : ইইউ পর্যেবক্ষক মিশন
২০০৮ সালের পর এবারের নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক ছিল- এমন মন্তব্য করেছেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পর্যবেক্ষক দলের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইভার্স ইজাবস বলেন, কোন ধরনের সহিংসতাকেই সমর্থন করে না ইউরোপীয় ইউনিয়ন; সেটা শারীরিক হোক অথবা ভার্চুয়ালি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স‍্যোশাল মিডিয়া অনেকটাই ঝুঁকিপূর্ণ ছিলো বলেও মন্তব্য করেন ইজাবস। অন্যদিকে, প্রধান সারির গণমাধ্যমগুলো প্রার্থী ও নির্বাচনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে বলেও তার অভিমত।


সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান কমিশন প্রধান বলেন, বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নে এই নির্বাচন গ্রহণযোগ্য ছিলো। গণতন্ত্রের ক্ষেত্রে যা যুগান্তকারী পদক্ষেপ রাখতে পারে। তিনি আরও বলেন, ভোট পরবর্তী সময় সকল রাজনৈতিক দলগুলো তাদের সমর্থকদের সহিংসতা থেকে দূরে রাখতে চেয়েছে, যা ইতিবাচক।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত