নিউজ ডেস্ক

জাতীয়

2026-02-14T12:54:49+06:00
2026-02-14T15:23:46+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
জাতীয়
নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন : আলী রীয়াজ
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৪ পিএম  আপডেট: ১৪.০২.২০২৬ ৩:২৩ পিএম
নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন। একটি জাতীয় সংসদ ও অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, সংস্কারের পক্ষে গণরায় এসেছে। এটা জুলাইয়ের স্বীকৃতি। ১৬ বছরের অনাচারের বিরুদ্ধে জনআকাঙ্ক্ষার প্রকাশ। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও কমিটমেন্ট থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আলাপ-আলোচনা ও ঐক্য বজায় রেখে সবার উচিত সনদ বাস্তবায়ন। অনেকে শুধু গণভোটে ভোট দিয়েছেন বলে সংসদ নির্বাচনের চেয়ে এক ভাগ ভোট বেশি পড়ে গণভোটে।


আলী রীয়াজ বলেন, অধিকাংশ মানুষ আর পুরানো ব্যবস্থায় ফেরত যেতে চায় না, একারণেই গণভোটে 'হ্যাঁ' জয়যুক্ত হয়েছে। সংস্কার এগিয়ে নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। অঙ্গীকার অনুযায়ী দলগুলো কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ১৬ বা ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ পাঠ অনুষ্ঠান হবে।

জ/উ





Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com