কুমিল্লায় পুকুর সেঁচে ৩টি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪০ পিএম

কুমিল্লার সদর উপজেলায় কটক বাজার এলাকায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে  র‍্যাব অভিযান শুরু করে। 

পরে দুটি পুকুরে সেচ কাজ শুরু করে ৩টি বিদেশি  পিস্তলসহ ৬টি আগ্নেয়াস্ত্র, ২৯টি বুলেটসহ বিপুল পরিমাণ চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান শেষ হয় বেলা সাড়ে ১১টায়। 

দুপুর ১২টায় র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মঙ্গলবার ভোর থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে এসব অস্ত্র কে বা কারা এনেছে তা অনুসন্ধান চলছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft