সালাহউদ্দিনের গণমিছিলে মানুষের ঢল, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-02-08T21:25:40+06:00
2026-02-08T21:25:40+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
সালাহউদ্দিনের গণমিছিলে মানুষের ঢল, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৫ পিএম 
সালাহউদ্দিনের গণমিছিলে মানুষের ঢল, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
পেকুয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী গণমিছিলে কর্মী-সমর্থকদের ঢল নামে। এই গণমিছিলে প্রায় অর্ধলক্ষ মানুষের সমাগম হয়েছে বলে ধারণা স্থানীয়দের। 

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরীর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বানৌজা সড়ক হয়ে পেকুয়া সাকুরপাড় স্টেশনে গিয়ে পথসভায় মিলিত হয়৷ 

সকাল থেকেই উপজেলার ৭টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিলে বাস, ট্রাক ও নানান পরিবহন যোগে আসতে থাকে। কারো কাছে ছিলো প্লে-কার্ড, কারো কাছে সালাহউদ্দিন আহমেদ-এর ছবি ও আবার কারো কাছে দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি। কেউ আবার নাচেগানে ধানের শীষ নিয়ে ভোট চেয়েছেন। 


পেকুয়া উপজেলা বিএনপি আয়োজিত এই গণমিছিলের সম্মুখভাগে ছিলেন সালাহউদ্দিন আহমদ। মিছিলটিতে নেতা-কর্মীদের উপস্থিতি পেকুয়ার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক সচেতন মহল।

মিছিল শেষে আয়োজিত পথসভায় সালাহউদ্দিন আহমেদ আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান। 

জ/উ





Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com