কোনো বাধাই মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারবে না : শফিকুর রহমান

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-02-08T21:32:37+06:00
2026-02-08T21:32:37+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
কোনো বাধাই মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারবে না : শফিকুর রহমান
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩২ পিএম 
কোনো বাধাই মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারবে না : শফিকুর রহমান
কোনো বাধাই মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতি কোনো হুমকিধামকি পরোয়া করে না।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইব্রাহীমপুরে ঢাকা-১৫ আসনে জনসংযোগের সময় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, জাতিকে আর বিভক্ত দেখতে চান না। তিনি জানান, জামায়াত এক দলীয় সরকার গঠন করবে না, সুযোগ পেলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সরকার গঠন করা হবে।


ফ্যাসিবাদী কায়দায় আর দেশ পরিচালনা দেখতে চান না উল্লেখ করে তিনি সংস্কারের পক্ষে গণভোটে 'হ্যাঁ' ভোট দিতে আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, ১৩ ফেব্রুয়ারি নতুন সূর্যের উদয় হবে এবং জনগণ তাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পাবে। এ সময় তরুণ সমাজের হাতে দেশের চাবি তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির।

জ/উ





Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com