এনসিটি ইজারা ইস্যু : নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক

অর্থনীতি

2026-02-05T12:07:29+06:00
2026-02-05T12:07:29+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অর্থনীতি
এনসিটি ইজারা ইস্যু : নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৭ পিএম 
এনসিটি ইজারা ইস্যু : নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির দ্বিতীয় দিন চলছে।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বন্দরের ৪ নম্বর গেটে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন গেলে তার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা।

এদিকে, সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে বন্দর এলাকায় হরতাল-অবরোধ দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শ্রমিক নেতা।


এর আগে, শনিবার থেকে তিন দিন ৮ ঘণ্টা করে এবং মঙ্গলবার ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করে শ্রমিকরা। আর বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে তারা।

এ প্রসঙ্গে গত সোমবার (২ ফেব্রুয়ারি) নৌ পরিবহন উপদেষ্টা বলেন, এনসিটি ইজারা দেয়ার চুক্তি এখনও প্রক্রিয়াধীন। চুক্তি দেশের অনুকূলে থাকলে হবে, না হলে হবে না।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে সরকার কাজ করছে না। এরপরও কাদের স্বার্থে আন্দোলন হচ্ছে, আমি জানি না।

জ/উ





Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com