১৭ কোটি ১০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক

অর্থনীতি

দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১৭ কোটি ১০ লাখ (১৭১ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ১২২ টাকা ৩০ পয়সা বিনিময় হারে এসব ডলার কেনা হয়। ডলার কেনার ক্ষেত্রে কাট-অব হারও ছিল একই। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি)বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

2026-02-04T16:09:57+06:00
2026-02-04T16:09:57+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অর্থনীতি
১৭ কোটি ১০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৯ পিএম 
১৭ কোটি ১০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১৭ কোটি ১০ লাখ (১৭১ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ১২২ টাকা ৩০ পয়সা বিনিময় হারে এসব ডলার কেনা হয়। ডলার কেনার ক্ষেত্রে কাট-অব হারও ছিল একই। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি)বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, সোমবার (২ ফেব্রুয়ারি) একই দরে ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২১ কোটি ৮৫ লাখ (২১৮.৫০ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম চার দিনে বাংলাদেশ ব্যাংকের ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৯ দশমিক ৫০ মিলিয়ন বা ৩৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলারে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৩২৩ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ২৯ জানুয়ারি পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৫ কোটি ৫০ লাখ (৫৫ মিলিয়ন) ডলার কেনা হয়। এ ছাড়া ২০ জানুয়ারি দুই ব্যাংক থেকে ৪ কোটি ৫০ লাখ, ১২ জানুয়ারি ১০ ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ এবং ৬ জানুয়ারি ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি ক্ষেত্রেই বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘আজ আমরা ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৩০ পয়সা কাট-অব রেটে মোট ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছি। এর ফলে ফেব্রুয়ারি মাস ও চলতি অর্থবছরে ডলার কেনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’

  বিষয়:   অর্থনীতি  ডলার  বাংলাদেশ ব্যাংক 

Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com