বিএনপি প্রার্থী জেরীর সমর্থনে সদর উপজেলা কৃষক দলের ব্যাপক প্রচার ও গণসংযোগ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৭ পিএম

বান্দরবান সদর উপজেলা কৃষকদলের উদ্যোগে ৩০০নং আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা, গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর সুমন এর সার্বিক তত্বাবধানে ও জেলা কৃষকদলের আহ্বায়ক সভাপতি ইয়াসিনুল হক চৌধুরী রিপন এর নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার বাবলু, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব কামাল উদ্দিন,সুয়ালক ইউনিয়ন কৃষকদল সভাপতি মো.কবিরসহ জেলা ও সদর উপজেলা কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে সাচিং প্রু জেরীর বিজয় নিশ্চিতে সুয়ালক ইউনিয়নের জনসাধারনকে আহবান জানান।

সুয়ালক বাজার, মাঝেরপাড়া,আমতলী পাড়াসহ বিভিন্ন এলাকায় ঘরে ঘরে লিফলেটসহ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় কৃষকদল নেতৃবৃন্দ ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর রাজনৈতিক জীবন, ত্যাগ, সততা, জনপ্রিয়তা এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।

আরও পড়ুন : রাজৈর সড়ক দুর্ঘটনায় দুই মৌ চাষির মৃত্যু

প্রচারকালে নেতাকর্মীরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, গ্রামীণ সড়ক ও সেতু নির্মাণ, জলাবদ্ধতা নিরসন,কর্মসংস্থান সৃষ্টি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য, বিদ্যুৎ ও পানির সমস্যা সমাধানসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এ বিষয়ে কৃষকদলের সভাপতি ইয়াসিনুল হক চৌধুরী (রিপন) বলেন, “সাচিং প্রু জেরী একজন সৎ, দক্ষ ও জনবান্ধব নেতা।

তিনি নির্বাচিত হলে এলাকার প্রতিটি মানুষের সুখ- দুঃখের সঙ্গী হয়ে কাজ করবেন এটা আমরা বান্দরবানবাসী গভীরভাবে বিশ্বাস করি।জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর কোনো বিকল্প নেই বলেও তিনি এসময় মন্তব্য করেন।”

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft