বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা : তারেক রহমান
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৭ পিএম আপডেট: ০২.০২.২০২৬ ৪:১১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থনে সরকার গঠন করলে বিএনপির প্রথম দায়িত্ব হবে দেশকে পুনর্গঠন করা। দেশকে পুনর্গঠন করতে দল-মত-শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করতে হবে। একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়'।

সোমবার (২ ফেব্রুয়ারি) সমাবেশে বিএনপি চেয়ারম্যান মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা (রা.)-কে স্মরণ করে বলেন, 'আমরা দেখছি একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন। অথচ আমাদের মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী।'

তারেক রহমান বলেন, সরকার গঠন করলে আমাদের প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা। দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে এটি করতে হবে। শুধু এক ধরনের মানুষ নিয়ে দেশ পুনর্গঠন করা যায় না। দেশের ২০ কোটি জনসংখ্যার অর্ধেক নারী সমাজ। তাদের পেছনে রেখে যতই পরিকল্পনা গ্রহণ করি দেশকে সামনে এগিয়ে নেয়া সম্ভব নয়। এজন্যই খালেদা জিয়া উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন।

আরও পড়ুন : কোনো উসকানিতে পা না দিতে নেতাকর্মীদের নির্দেশ আমিনুল হকের

তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছেন তারা কোনওভাবেই নারী নেতৃত্বে বিশ্বাস করেন না। তিনি কর্মজীবী নারীদের নিয়ে যে শব্দ ব্যবহার করেছেন তা এদেশের মানুষের জন্য কলঙ্কস্বরূপ। নারীরা সংসারের উপার্জনের জন্য কাজ করে থাকেন। ৫০ লাখ নারী গার্মেন্টস শিল্পে কাজ করেন। ওই নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মানিত করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমিরকে উদ্দেশ্য করে বলেন, নারীদের নিয়ে একথা বলার পড়ে যখন তীব্র নিন্দা, সমালোচনা শুরু হলো তখন তারা বলছে তাদের আইডি না হ্যাক হয়েছে। এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বলেছে, আইডি এভাবে হ্যাক হতে পারে না। একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতা নির্বাচনের আগে আইডি হ্যাক হওয়ার মিথ্যা কথা এভাবে বলছে, অরথচ তাদের আইডি হ্যাক হয়নি। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নির্বাচনের আগে মানুষের সামনে তারা মিথ্যা তথ্য তুলে ধরছে। এদের একটাই পরিচয় এরা মিথ্যাবাদী। এরা দেশদরদী হতে পারে না। এদের দরদ শুধু নিজেদের লোকেদের জন্য।

আরও পড়ুন : কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট

 বিএনপি চেয়ারম্যান আরও বলেন, যে দলের নেতা নারীদের এভাবে কথা বলতে পারে, সেই দলের নেতা যদি সুযোগ পায় তাহলে নারীদের কীভাবে অপমান অপদস্ত করবে তা ভাবা যাইয় না। এর উদাহরণ ১৯৭১ সালে দেখা গিয়েছিল। লাখ লাখ মা বোনকে এই দলের পূর্বসুরীরা অপদস্ত করেচঘিল। যাদের কাছে মানুষের আত্মসম্মানবোধ নেই তাদের কাছে কখনও দেশ নিরাপদ হতে পারে না। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft