নিউজ ডেস্ক

রাজনীতি

2026-02-02T13:07:05+06:00
2026-02-02T15:59:31+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
কোনো উসকানিতে পা না দিতে নেতাকর্মীদের নির্দেশ আমিনুল হকের
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৭ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ৩:৫৯ পিএম
নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কোনো ধরণের উসকানিতে পা না দিতে নিজ নেতা-কর্মী ও সমর্থকদের নির্দেশ দিয়েছেন ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর পল্লবীতে নির্বাচনী গণসংযোগকালে এ কথা বলেন তিনি।

আমিনুল বলেন- চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করছি। যারা বিভিন্ন অভিযোগ দিচ্ছে, সেগুলো খুঁজে পাচ্ছি না। বরং তাদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে।


তিনি বলেন, কেউ মিথ্যাচার করে টিকে থাকতে পারেনি। নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি, তারা যাতে কোনো উসকানিতে পা না দেয়। এসময় জামায়াত ক্ষমতার মোহে পড়েছে উল্লেখ করে দলটি ভোটারদের টাকা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, শ্রমিকদের আহ্বানে তাদের দ্বারপ্রান্তে গণসংযোগ করেন ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। পরে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলেন তিনি।

জ/উ





Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com