বয়কট গুঞ্জনের মধ্যেই বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করলো পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:১৯ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে অংশগ্রহণ এখনও নিশ্চিত নয় দলটির। বাংলাদেশকে সমর্থন জানিয়ে পুরো টুর্নামেন্ট বয়কট করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মাঝে বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করেছে তারা।

পাকিস্তানের সংবাদমাধ্যম এ স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির পর পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচনের কথা ছিল। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, সেই জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছে পিসিবি। তবে ঠিক কী কারণে স্থগিত করা হয়েছে তা জানা যায়নি।

আরও পড়ুন : ভুটানের জালে বাংলাদেশের ১২ গোল

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টুর্নামেন্ট বয়কট করার ইঙ্গিত দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। 

গত ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে পিসিবি চেয়ারম্যান জানান, বিশ্বকাপ ইস্যুতে আগামী শুক্রবার অথবা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। গত শুক্রবার (৩০ জানুয়ারি) সিদ্ধান্ত না জানানোয় তা এখনও ঝুলে আছে। 

হঠাৎ পাকিস্তানের এমন জার্সি উন্মোচন স্থগিত বিশ্বকাপ বয়কটের গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। তবে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে সোমবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft