ভুটানের জালে বাংলাদেশের ১২ গোল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:১৬ পিএম

সাফ উইমেনস অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের রাউন্ড-রবিন লিগে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। নেপালের পোখারায় শনিবার ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করে শক্তির জানান দেয় লাল-সবুজের মেয়েরা। ম্যাচে হ্যাটট্রিক করেন মুনকি আক্তার, তৃষ্ণা রানী ও আলপি আক্তার। এর মধ্যে সর্বোচ্চ চার গোল করেন মুনকি।

এদিন ম্যাচের শুরু থেকেই পূর্ণ নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। একের পর এক আক্রমণ চললেও প্রথম দিকে ধারালো ফিনিশিংয়ের অভাব ছিল। অবশেষে ২৫তম মিনিটে গোলের খাতা খুলে যায়। আলপির শট ডিফেন্ডার কর্নারের বিনিময়ে ক্লিয়ার করলে সেই কর্নার থেকেই মামনি দৃষ্টিনন্দন বাঁকানো শটে সরাসরি গোল করেন।

খেলার ৪৩তম মিনিটে সুরভি আকন্দ প্রীতির আড়াআড়ি ক্রসে মামনি শট নিতে না পারলেও বল পেয়ে যান তৃষ্ণা রানী। ফাঁকা পোস্টে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। গোলের রেশ কাটতে না কাটতেই পুজা দাসের ফ্লিকে বল পেয়ে মুনকি তৃতীয় গোলটি করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে পুজার ক্রস নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোল করেন মুনকি। বিরতিতে বাংলাদেশ এগিয়ে যায় ৪–০ ব্যবধানে।

আরও পড়ুন : বাংলাদেশ ইস্যুর মধ্যেই বিশ্বকাপ সামনে রেখে নতুন চাপে আইসিসি

বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে। ৫৪তম মিনিটে ডান পায়ের কোনাকুনি শটে তৃষ্ণা পঞ্চম গোলটি করেন। ছয় মিনিট পর ভুটানের গোলকিপারের ভুলে সুযোগ পেয়ে বক্সের বাইরে থেকে চিপ শটে হ্যাটট্রিক পূরণ করেন তৃষ্ণা।

৭০তম মিনিটে গোলরক্ষক ইয়ারজান বেগম দ্রুত বেরিয়ে এসে ভুটানের একটি আক্রমণ রুখে দেন। দুই মিনিট পর ডিফেন্ডারের ভুল কাজে লাগিয়ে আলপি বাঁ পায়ের শটে ব্যবধান বাড়ান। ৮০তম মিনিটে একক প্রচেষ্টায় গোলকিপারকে কাটিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মুনকি।

৮৬তম মিনিটে জয়নব বিবি রিতার ক্রস থেকে আলপি ডান পায়ের প্লেসিং শটে গোল করেন। যোগ করা সময়ে আরও তিন গোল করে বাংলাদেশ। মুনকি নিজের চতুর্থ গোলটি করার পর অধিনায়ক অর্পিতা বিশ্বাস গোলের খাতায় নাম লেখান। শেষ মুহূর্তে আলপি নিজের হ্যাটট্রিক পূরণ করে ম্যাচের ইতি টানেন। রাউন্ড-রবিন লিগে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft