রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-22T16:07:11+06:00
2026-01-22T16:07:11+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
রায়পুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬, মোবাইল ও নগদ টাকা উদ্ধার
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম 
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অটোগাড়িতে ডাকাতির ঘটনায় ছয়জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, ছিনতাইকৃত মোবাইল ফোন, নগদ টাকা ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২১ জানুয়ারি )তারিখ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে রায়পুর থানাধীন ৩ নম্বর চরবংশী ইউনিয়নের সাজু মোল্লার ঘাট থেকে উত্তর চরবংশী ইউনিয়নের টু হাজারগঞ্জগামী পাকা সড়কের ‘সোলিংয়ের মাথা’ এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ৫-৬ জন অজ্ঞাতনামা ডাকাত দেশীয় অস্ত্র দেখিয়ে একটি অটোরিকশার গতিরোধ করে যাত্রী মো. মনির (৩৭)-কে মারধর করে তার ব্যবহৃত itel P40 মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ ৬৮০ টাকা ছিনিয়ে নেয়।


ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে রায়পুর থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ শামীম মিয়ার নির্দেশনায় পুলিশ ও ফোর্স স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে ছয়জন ডাকাতকে আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রিমন হোসেন (২০), নাবিল হোসেন (২২), রাকিব (২০), নয়ন হোসেন (২০), শাকির হোসেন (২০) ও জিদান (১৫)। তাদের বাড়ি রায়পুর উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতদের দেহ তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি দেশীয় অস্ত্র (সুইচ গিয়ার), একটি কালো রঙের নকল নাকল, ছিনতাইকৃত মোবাইল ফোন, একটি মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নগদ ৬৮০ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

জানা গেছে, এ ঘটনায় রায়পুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।




  বিষয়:   দেশজুড়ে  লক্ষ্মীপুর  ডাকাতি  আটক 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com