নড়াইলের দুটি আসনে ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

নড়াইল প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-21T16:17:51+06:00
2026-01-21T19:24:21+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
নড়াইলের দুটি আসনে ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
নড়াইল প্রতিনিধি
⏲ ৪:১৭ পিএম | ২১ জানুয়ারি, ২০২৬ | বুধবার
নড়াইলের দুটি আসনে ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দু’টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. আ. ছালেকসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। 

জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীক, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি.এম নাগিব হোসেন কলস প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ হাতপাখা প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা লাঙ্গল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস এম সাজ্জাদ হোসেন ফুটবল প্রতীক ও সুকেশ সাহা আনন্দ ঘোড়া প্রতীক পেয়েছেন। 


এছাড়া, নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীক, জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু দাঁড়িপাল্লা প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম হাতপাখা প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ লাঙ্গল প্রতীক, গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নূর ইসলাম ট্রাক প্রতীক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলী ছড়ি প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম কলস প্রতীক এবং অপর স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন জাহাজ প্রতীক পেয়েছেন। 

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত