প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৬ পিএম

দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের বিশাল এক কাতল মাছ। মাছটি ২০ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) ভোরে পদ্মা নদীর চরকর্ণসোনা এলাকায় জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পরে।
সকাল ৭টার দিকে দৌলতদিয়া টার্মিনালে মিলনের মৎস্য আড়তে মাছটি প্রকাশ্য নিলামে প্রতি কেজি ১৫০০ টাকা দরে মোট ১৯ হাজার ৫০০ টাকায় ক্রয় করেন স্থানীয় মাছ ব্যবসায়ী মোঃ শাহজাহান শেখ।
স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, কাতল মাছটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ২০ হাজার ৮০০ টাকায় রাজধানী ঢাকাতে একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।
রাজবাড়ী জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মো. লতিফুর রহমান বলেন, ‘সম্প্রতি সময়ে পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকারের ঢাই, ব্ল্যাক কার্প, রুই, কাতল, মৃগেল, বাগাড়, পাঙ্গাস, ইলিশ, বোয়াল, চিতলসহ নানা প্রকার মাছ ধরা পড়ছে। এই মাছগুলো বিক্রি করে জেলেরা ভালো লাভ অর্জন করছেন।’