ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় আরো ৬৭ জন আক্রান্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৮:৫১ পিএম আপডেট: ২৫.১২.২০২৪ ৮:৫২ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে ৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫৮ জনে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কোনো প্রাণহানি ঘটেনি। এতে চলতি বছর মশাবাহী রোগটিতে মৃত্যুর সংখ্যার ৫৬৫ জনেই স্থির আছে। 

আজ বুধবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। তবে এই সময়ে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২২ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকার দুই সিটি করপোরেশনে ১২ জন করে মোট ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়া গত একদিনে ঢাকা বিভাগে ১১ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৬৫ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৫৮ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ২৩৬ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৬১ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ঢাকা বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৮ জন ছাড়াও রংপুর বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন মারা গেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft