ধামইরহাটে ধান কাটতে এসে এক মাস ধরে নিখোঁজ শ্রমিক
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৯ পিএম

নওগাঁর ধামইরহাটে ইরি-বোরো মৌসুমে ধান কাটতে এসে নিখোঁজ হয়েছে এক ধান কাটা শ্রমিক। সম্প্রতি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রুপবাটি গ্রাম থেকে মো. চাঁদ আলী ও তার ছেলে আবু হাসেমসহ বেশ কয়েকজন ধান কাটা শ্রমিক ধামইরহাট উপজেলায় ধান কাটতে আসে এবং তারা বস্তাবর এলাকায় অবস্থান করে। 

সেখানে দলের লোকজনের সাথে ১০ দিন ধান কাটার কাজও করেছেন নিখোজ হওয়া যুবক আবু হাসেম। কাজ করাকালে গত ২৪ নভেম্বর বেলা ১১ টার দিকে বাথরুমে যাবার কথা বলে সে আর দলে ফিরে আসে নাই। 

ইতিপূর্বেও একাধিক কাজ করতে গিয়ে হারিয়ে যান নিখোজ যুবক আবু হাসেম, তার মানসিক কিছু সমস্যাও রয়েছে বলে তার বাবা জানান। 

ছেলের সন্ধান চেয়ে ধামইরহাট থানায় জি.ডি করেছেন তার বাবা চাঁদ আলী, জি.ডি নম্বর- ১০৯৯, তারিখ- ২৩/১২/২০২৪। 

উল্লেখ্য, বরেন্দ্র অঞ্চল ও কৃষি তথ্যভান্ডার হিসেবে পরিচিত নওগাঁ জেলা। জেলার এই বিভিন্ন উপজেলায় ইরি ও আমন মৌসুমে সিলেট, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধাসহ বিভিন্ন জেলা থেকে এই অঞ্চলে ধান কাটার জন্য প্রতিবছরই এসব শ্রমিকরা এসে থাকেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft