প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৪ পিএম

আওয়ামী লীগের ওপর জেদ করে প্রায় ১৬ বছর আগে চুল না কাটার প্রতিজ্ঞা করে সেটা এখনও ধরে রেখেছেন ৪০ বছর বয়সী সাবু মন্ডল।
তিনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের দয়রামপুর চরপাড়া গ্ৰামের মোঃ তালেব আলী মন্ডলের ছোট ছেলে। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি।
সাবু মন্ডল জানায়, আমি বিএনপির একনিষ্ঠ একজন কর্মী ছিলাম। ২০০৮ সালে বিএনপি নির্বাচনে পরাজিত হলে। ধানের শীষে ভোট দেওয়ার কারণে আমার উপরে হামলা অত্যাচার ও নির্যাতন করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। বাবার দেওয়া সম্পত্তি বিক্রি করে একটি মাইক্রোবাস কিনেছিলাম সেটাও আওয়ামীলীগের সন্ত্রাসীরা লুটপাট করে নিয়ে যায়। বিভিন্ন সময়ে আমাকে পুলিশ দিয়ে গ্ৰেফতার করানো হয়েছে । তার উপর এসব অত্যাচার ও নির্যাতনের পর থেকেই জেদ করে মাথার চুল কাটা বন্ধ করে তিনি।
তিনি আরো বলেন, তারেক রহমান বিদেশ থেকে আসবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে তাহলেই আমার মাথার চুল কাটবো। যদি না আসে মৃত্যু পর্যন্ত আমার মাথার চুল এভাবেই থাকবে।, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমার মাথার চুল কাটার জন্য সবেক এমপি সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়েছে। অনেকবার টাকার বিনিময়ে আমর চুল কেটে ফেলার চেষ্টাও করেও তারা ব্যর্থ হয়েছে।
স্থানীয়রা জানায়, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাবুর উপরে বিভিন্ন সময়ে হামলা ও নির্যাতন করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। বাবার সম্পত্তি বিক্রি করে কেনা মাইক্রোবাসটাও লুট করে নিয়ে যায় তারা। তারপর থেকেই সাবু জেদ করে মাথার চুল রেখে দেয়।