আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল এক মাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯:১৯ পিএম

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন সাধারণ করদাতারা। 

এছাড়াও কোম্পানি করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত। 

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ বিষয়ে পৃথক দুটি আদেশ জারি করা হয়েছে।  

এর আগে, ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের শেষ দিন নির্ধারিত ছিল ৩০ নভেম্বর। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথমে এক মাস সময় বাড়িয়ে তা ৩১ ডিসেম্বর করা হয়। এবার এনবিআর নতুন করে আরও এক মাস সময় বাড়াল। এর ফলে ব্যক্তিশ্রেণির করদাতারা আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। 

এছাড়া কোম্পানি করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময় ১৫ জানুয়ারির বদলে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল আগামী ৩১ ডিসেম্বর। আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির ফলে অনলাইন ও অফলাইন উভয় প্রকার রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোম্পানি ছাড়া সব করদাতার জন্য জরিমানা ছাড়া ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   জাতীয় রাজস্ব বোর্ড   আয়কর রিটার্ন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft