প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৬:২৯ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ দুই টেস্টে খেলা হচ্ছেনা ভারতীয় পেসার মোহাম্মদ শামির। বাম হাঁটুর ইনজুরির কারণে কারণে ছিটকে গেছেন এই ভারতীয় পেসার। ভারতের মেডিকেল টিম এই তথ্য নিশ্চিত করেছে।
ডান পায়ের অস্ত্রোপচার শেষে ঘরোয়া কিছু ম্যাচও খেলেছেন শামি। কিন্তু বেশ কয়েক মাস যাবত আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুরে রয়েছেন। অজিদের বিপক্ষে প্রথম তিন টেস্টেও খেলেননি শামি। কিন্তু বক্সিং ডে টেস্টে ভারতীয় দলে যোগ দেওয়ার কথা ছিল শামির।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘বোলিংয়ে অতিরিক্ত চাপের কারণে শামির বাম হাঁটুতে সামান্য ইনজুরি ধরা পড়েছে। তবে দ্রুতই সে সেটা কাটিয়ে উঠতে পারবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বর্তমান মেডিকেল পর্যবেক্ষনে বিসিসিআই’র মেডিকেল টিম বাম হাঁটুতে কিছুটা সমস্যা দেখতে পেয়েছে। অতিরিক্ত কাজের চাপে এমনটা হয়েছে বলে তারা নিশ্চিত করেছে। যে কারনে বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুই টেস্টের জন্য শামিকে আর বিবেচনা করা হয়নি।’