সাবেক খাদ্য সচিব ইসমাইল দুদকের মামলায় গ্রেপ্তার
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৮ পিএম

সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনকে দুদকের করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। 


গ্রেপ্তারের আবেদনে দুদক জানিয়েছে, ৬৫টি ব্যাংক একাউন্টে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সন্দেহজনকভাবে ৪৩ কোটি টাকা লেনদেন করেছেন। এর সঙ্গে ইসমাইল হোসেনের সংশ্লিষ্টতা রয়েছে বলে তদন্তে বেরিয়ে আসার দাবি দুদকের। 

এর আগে শনিবার যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দর থেকে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে দুদিনের রিমান্ডে পাঠানো হয়েছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft