বাউফলে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তার মৃত্যু
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮:০৫ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলায় অ্যাম্বুলেন্সের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষের সিএনজিতে থাকা মিলন হাওলাদার (৩২) নামের এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। আজ রোববার (২২ ডিসেম্বর) সকালের এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

উপজেলার বাউফল- বগা সড়কের ভুবন সাহার কাচারি নামক এলাকায় সকাল ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, রোববার সকালে সিএনজিতে করে কর্মস্থলে যাচ্ছিলেন মিলন। পথিমধ্যে ভুবন সাহার কাচারি নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিলনসহ আরও চারজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনার পর অ্যাম্বুলেন্স ও সিএনজির চালক পলাতক রয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft