গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৩:৫২ পিএম

গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার গুদামে থাকা কেমিক্যাল ভর্তি ড্রামগুলো একের পর এক বিস্ফোরিত হচ্ছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম এন্ড ইউ ট্রিমস্ নামের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুরে হঠাৎ করেই কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই সেখানে কয়েকটি বিস্ফোরণ হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কারখানা ও এর আশেপাশের এলাকায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ইতোমধ্যে কাজে যোগ দিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   গাজীপুর   আগুন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft