রাণীশংকৈলে ৮৮ পিস ইয়াবাসহ নারী আটক
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৩:২৯ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ৮৮ পিস ইয়াবাসহ শিমু আকতার (২৫) নামে এক নারীকে আটক করেছে যৌথ বাহিনী। 

গতকাল শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮ টায় উপজেলার লেহেম্বা ইউনিয়নের পাটগাঁও শিমুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শিমু ওই গ্রামের আবুল হোসেনের মেয়ে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তার বাড়িতে অভিযান চালায়। এসময় তার কাছ থেকে পুলিশ ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। 

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এ ব্যাপারে ওসি বলেন, ইয়াবাসহ আটককৃত নারী শিমু আকতার এর নামে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল রোববার সকালে তাকে জেলা জেল হাজতে পাঠানো হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft