নাটোরে হাত-পা বাঁধা ব্যক্তির লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৮:৫০ পিএম আপডেট: ২১.১২.২০২৪ ৮:৫৮ পিএম

নাটোরে কেন্দ্রীয় মহাশ্মশান থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তরুন দাস নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার(২১ ডিসেম্বর) সকালে নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় কেন্দ্রীয় মহাশ্মাশান থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত তরুন দাস শহরের আলাইপুর এলাকার মৃত. কালীপদ চন্দ্র দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে মন্দিরের গার্ড শ্মাশানের ভিতরে প্রবেশ করলে হাত-পা বাঁধা অবস্থায় তরুন দাসের লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তিনি শ্মশান কর্তৃপক্ষকে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। মন্দির ভিতরে তালা ভেঙ্গে দানবাক্সসহ পুরানো কাসা, পিতলের মালামাল লুট করে নিয়ে যায় দুবৃত্তরা। নিহত ব্যক্তি ৩/৪ বছর ধরে রাতে শ্মশানে থাকতেন বলে জানা গেছে।

নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মো.মাহাবুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাত-পা বাঁধা অবস্থায় একজনের লাশ উদ্ধার করেছে। ঘটনার রহস্যউদঘটনে পুলিশ কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করছি, চুরির কাজে বাঁধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এঘটনায় জড়িতদের সনাক্তের কাজ চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft