সাম্প্রদায়িক সম্প্রীতির ছবক দিতে আসবেন না, ভারতকে জামায়াত আমির
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬:৩২ পিএম

ভারতের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আপনারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, আগে নিজেদের চেহারাটা আয়নায় দেখেন। আপনারা যাদের মাইনরিটি বলেন, তাদের সঙ্গে কি আচরণ করেন? আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ছবক দিতে আসবেন না। যুগ যুগ ধরে এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এ দেশের মানুষ তা প্রমাণ করেছে।

আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, এ দেশে মেজরিটি-মাইনরিটি বলে কিছু নেই। সবাই এ দেশের গর্বিত নাগরিক।

আগামীর বাংলাদেশ বিনির্মাণের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা সাম্যের বাংলাদেশ গড়ে তুলবো। সেই সঙ্গে বৈষম্যকে নির্বাসনে পাঠিয়ে দেব। আমরা চাই না বারবার জাতি প্রতারিত হোক। আমরা চাই ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft