প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৪:২৮ পিএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রধানকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর বিকেলে র্যাব-১ পোরাবাড়ি গাজীপুর মিজানুর রহমান প্রধানকে আটক করে কাপাসিয়া থানায় সন্ধ্যায় হস্তান্তর করেছে বলে র্যাব-১ নিশ্চিত করেছেন।
জানা গেছে, স্বৈরশাসক আওয়ামীলীগের কাপাসিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মিজানুর রহমান ৫ আগষ্ঠের পর থেকে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে কাপাসিয়া থানায় একাধিক মামলাও রয়েছে বলে জানায় র্যাব। বৃহস্পতিবার বিকাল সারে ৪টার দিকে গাজীপুর শহরের বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের সামনে দিয়ে রাজধানীর উত্তরা যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় কাপাসিয়া থানায় হস্তান্তর করেছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, র্যাব-১ পোরাবাড়ি গাজীপুর ক্যাম্প বিকালে ঢাকা যাওয়ার সময় মিজানুর রহমানকে আটক করে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।