গোপালগঞ্জে অনুর্ধ-১৫ ফুটবল প্রতিযোগিতা ও খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৭ পিএম

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি ফুটবল স্টেডিয়ামে অনুর্ধ-১৫ ফুটবল প্রতিযোগিতা ও খেলোয়াড় বাছাই অনুষ্ঠত হয়েছে। আজ বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি  গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুল কবীর চন্দন, ডিআইও-১ মো:মনির হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো: শাহীন সুলতান রাজা প্রমুখ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গোলাম কবীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী আব্দুল মান্নান মানি, নজরুল ইসলাম নান্টু প্রমুখ। 

জেলা ক্রীড়া অফিসার মো: শাহীন সুলতান রাজা জানিয়েছেন, বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত খেলোয়াড় বাছাই উপলক্ষ্যে মোট ৬০ জন অনুর্ধ-১৫ ফুটবলারদেরকে চারটি দলে ভাগ করে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে খেলোয়াড় বাছাই করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft