বিজয়নগরে ২ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৭:১৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ২ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে কুমিল্লা সেক্টর সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সদস্যরা।

জানা যায়, গতকাল বুধবার ১৮ ডিসেম্বর প্রেস বিজ্ঞপ্তি অনুসারে রাত প্রায় ৬ টায় বিজিবি এর টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা ইউপির আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ।

এতে বিজেপির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ৬,১১০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ডিসপ্লে রেখে পালিয়ে যায়। এর বাজার মূল্য ২,০৮,৬০,০০০ টাকা। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- টপ ওয়ান গোল্ডেন ক্রাউড, লাকি কম্বো, টপ ওয়ান কম্বো।

আটককৃত ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লেসমূহ আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft