নির্ধারিত সময়েই বিশ্ব ইজতেমা পালনের ঘোষণা জুবায়েরপন্থীদের
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৭:০১ পিএম

নির্ধারিত সময়েই বিশ্ব ইজতেমা পালন করা হবে। সাদপন্থিরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন তাবলীগ জামায়াতের শুরায়ী নেজাম (জুবায়েরপন্থিদের) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। 

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

এ সময় মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ বলেন, সাদপন্থিদের হামলায় তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এই হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় মামলা করা হবে। মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা করার অনুমতি না থাকলেও তারা জোড় করে ঢুকে প্রশাসনের আদেশ অমান্য করেছে। সাদপন্থিরা যদি ইজতেমা মাঠ দখলের চেষ্টা করে তাহলে সাধারণ মুসল্লিরা তাদের প্রতিহত করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft