সাত বিভাগে ভারী বৃষ্টির আভাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৬:০৩ পিএম

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের সাতটি বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১৮ ডিসেম্বর) আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ স্বাক্ষরিত বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারি (১১-২২ মিমি/২৪ ঘণ্টা) থেকে ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এর আগে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের আভাস দেওয়া হয়েছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft