নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইকে খুন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩:০৭ পিএম

নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আফজাল হাসান হৃদয় (২৮) খুন হয়েছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সদর ইউনিয়ন জামতলায় এ ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধীদের জেরে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল আজ সকালে এ বিবাদ চরম পর্যায়ে পৌঁছে। সকালে বড় ভাই মেহেদী হাসান ইকবাল (৪০) ছোট ভাই হৃদয়কে ধারালো চুরি দিয়ে বুকে এবং কপালে কুপিয়ে আহত করে। 

পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত আফজাল হাসান হৃদয় উপজেলা সদরের জামতলা এলাকার মৃত হাসেন আলীর ছেলে।

নিহত আফজাল হাসান হৃদয় এর স্ত্রী রুপা আক্তার জানান, আমার স্বামী ও তার বড় ভাইয়ের মধ্যে পৈতৃক জমি-জমা ভাগাভাগি করে দেওয়া হয়েছে। কিন্তু এ নিয়ে বড়ভাই অসন্তুষ্ট ছিলো। শত্রুতা পোষণ করে গতকাল থেকেই ধারালো অস্ত্র নিয়ে ঘুরাফেরা করছিলো। আমার স্বামীকে গতরাত থেকেই ঘরে আটকে রাখি কিন্তু আজ সকালে ঘর থেকে বের হতেই তাকে কুপিয়ে হত্যা করে। আমাদের তিনটি ছোট ছোট বাচ্ছা রয়েছে। এদের নিয়ে আমি এখন কিভাবে চলবো। আমি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত ইকবাল পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft