প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১:৪৪ পিএম আপডেট: ১৭.১২.২০২৪ ২:৩৮ পিএম

পৃথিবীর মানচিত্রে লাল-সবুজের পতাকার স্থান পাওয়ার দিন । বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে এদিন। ১৯৭১ সালের এই দিন দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি।
১৬ ই ডিসেম্বরের কুয়াশা ঢাকা বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য, উড্ডীন হয়েছিল লাল-সবুজ পতাকা। বাতাসে ভেসে চলছিল অগণিত কণ্ঠের সুর ‘আমার সোনার বাংলা/ আমি তোমায় ভালোবাসি।’ এই দিনটি একদিকে যেমন এ দেশের মানুষের কাছে চিরকালের, চিরগৌরব ও আনন্দের; তেমনি একই সঙ্গে স্বজন হারানোর বেদনায় নীল।
যে সব শ্রেষ্ঠ সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে তাদের শ্রদ্ধা জানাতে গতকাল সকাল ৮ টায় আজমিরীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার -নিবিড় রঞ্জন তালুকদার(ইউএনও) ,মো:মুজিবুল ইসলাম- সহকারী কমিশনার (ভূমি), আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ- এ বি এম মাঈদুল হাছান ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা- ডা: মো: ইকবাল হোসেন, সরকারী কর্মকর্তা-কর্মচারীগণ ,রাজনৈতিক দল ,মুক্তিযোদ্ধা, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, এবং সর্বস্তরের মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের রুহের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।