মোরেলগঞ্জে বিজয় দিবসে জামায়াতের র‍্যালি
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৪ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে মহান বিজয় দিবস ও শহীদের স্মরণে  ১৭ বছর পরে প্রকাশ্যে বাংলাদেশ  জামায়াত ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে  র‍্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২ টায় আবুহুরায়রা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর এ্যাড.শেখ আব্দুল ওয়াদুদ। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪, আসনের জামায়েত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম। 

সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, সেক্রেটারী মাওলানা মাকসুদুর রহমান, পৌর আমীর মাস্টার রফিকুল ইসলাম, সেক্রেটারী মাস্টার রেজাউল করিম, শিবির নেতা মোঃমিরাজুল ইসলাম প্রমুখ। এর পূর্বে মাদ্রাসা চত্বর থেকে একটি বিজয় মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft