প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৬:২০ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কুপির আগুন কম্বলে লেগে অগ্নি দগ্ধ হয়ে অইচন বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১০ টার দিকে উপজেলার ফকির পাড়া ইউনিয়নের বুড়াসারডুবি গ্রামে ঘটনা ঘটে।
নিহত অইচন বেওয়া (৭০) বুড়াসাড়ডুবি গ্রামের মৃত জমির উদ্দিনের স্ত্রী।
জানা যায়, শনিবার রাতে কুপির আগুন কম্বলে লেগে যায়। এ সময় অগ্নি দগ্ধ হয়ে নিজ বাড়িতে মারা যান ওই বৃদ্ধা। খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে, ওই বৃদ্ধা বয়স জনিত কারণে চলাচল করতে পারতেন না।
ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় পরিবার তার দাফনের ব্যবস্থা করেছেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত করা হয়েছে কুপির আগুন কম্বলে লেগেই তার মৃত্যু হয়েছে।