মোরেলগঞ্জে কিশোরীর লাশ উদ্ধার
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৪:৩৪ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে স্বর্ণা আক্তার(১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে বিশারীঘাটা গ্রামের হেমায়েত শেখের প্রথম সংসারের সন্তান। 

আজ রবিবার বেলা ১০ টার দিকে স্বর্ণার লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে থানা পুলিশ।

এর আগে হেমায়েত শেখের ঘর সংলগ্ন একটি নির্জন ঘরে স্বর্ণা আক্তারের ঝুলন্ত লাশ পাওয়া যায়। 

স্বর্ণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পিতা ও সৎ মা রাশিদা বেগম দাবি করলেও তার মা ডালিয়া বেগম স্বর্ণার মৃত্যু রহস্যজনক বলে দাবি করেছেন। 

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ  রাকিবুল ইসলাম বলেন, স্বর্ণার লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারন জানতে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হইছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft