কাশিয়ানিতে পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২:২১ পিএম আপডেট: ১৫.১২.২০২৪ ২:২৮ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মহানাগ গ্রামে পানিতে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছেন। নিহত বৃদ্ধের নাম বাবর মোল্লা (৫৫)। তিনি একই এলাকার মৃত রাজা মোল্লার ছেলে। 

স্থানীয়রা জানায়, আজ রোববার দুপুরে বাবর মোল্লা  বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মৃত্যুবরন করেন। তার মৃগী রোগ ছিলো। গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে জেনে স্বজনরা বাবর আলীর মৃতদেহ উদ্ধার করে। 

গ্রামের হীরা বেগম (৫০) নামে একজন গৃহবধূ জানান, বাবর আলীর ছেলে নাসিম মোল্লা একমাস পূর্বে পানিতে ডুবে মৃত্যুবরন করেছে। সেও মৃগী রোগী ছিলো। একমাসের ব্যবধানে পিতা-পূত্রের মৃত্যুতে গ্রামবাসী শোকাহত হয়ে পড়ে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft