ভারতীয় চ্যানেল বন্ধ চেয়ে করা রিটের শুনানি পেছাল
প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১:০৩ পিএম

বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব বাংলা টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে দায়ের করা রিট শুনানি পিছিয়েছে। আগামী বছরের জানুয়ারিতে এর শুনানি হবে। সম্প্রতি বাংলাদেশে সব ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল। 


চলতি মাসের শুরুতে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন। রিটকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। রিটে সরকারকে ভারতীয় টিভি চ্যানেল বন্ধে আদেশ দেওয়ার আবেদন জানানো হয়। 

এতে তথ্য মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে। 

এর আগে, ২০১৭ সালের ২৯ জানুয়ারি স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার বন্ধ করতে সরকারের নির্দেশনা চেয়ে সৈয়দা শাহিন আরা লাইলির দায়ের করা একটি রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রাখেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft