সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
অনলাইন ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৭ পিএম

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ডেমরা সিজিএসে মোডিফিকেশন কাজের জন্য সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর কয়েকটি অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ রোববার (১৫ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


বার্তায় বলা হয়, আগামিকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ডেমরা সিজিএসের ডাউনস্ট্রিম গ্যাস বিতরণ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত তিতাস গ্যাস অধিভুক্ত সমগ্র ডেমরা, মাতুয়াইল, যাত্রাবাড়ী, শ্যামপুর, রায়েরবাগ, ধোলাইরপাড়, সায়েদাবাদ, নন্দীপাড়া, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, রামপুরা, বাড্ডা, মালিবাগ, বনশ্রী, শাহাজাহানপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী এবং তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বা তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

এছাড়া কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft