রাণীশংকৈলে ইয়াবাসহ আটক ২
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৯:৩৩ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার পৌরশহরের ভান্ডারা এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ। 

গতকাল শুক্রবার রাতে উপজেলার পৌর শহরের ভান্ডারা এলাকায় রানীশংকৈল থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন। 

আটককৃতরা হলেন- ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে আবু হেনা মোস্তফা(৩৫) ও জামাল উদ্দিনের ছেলে লিটন (৩০)।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: আরশেদুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft