মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৯:২৩ পিএম আপডেট: ১৪.১২.২০২৪ ৯:২৬ পিএম

রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের সি-ব্লকের ৫ নম্বর অ্যাভিনিউর একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ স্বপ্না (২৫) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন ও প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। 

এর আগে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খলিল, রুমা আক্তার, শিশু মোহাম্মদ ও আব্দুল্লাহর মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, তার শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছিল। বিকেলের দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

অন্যদের মধ্যে নিহত স্বপ্নার স্বামী শাহজাহান ৬ শতাংশ দগ্ধ হলে তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় শিশু ইসমাইল ২০ শতাংশ দগ্ধ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। শ্বাসনালি পুড়ে যাওয়ায় তার অবস্থাও আশঙ্কাজনক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজধানী   আগুন   বিস্ফোরণ   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft