বিআরটিসি’র এসি বাস সার্ভিস চালু হচ্ছে কাল থেকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৯:০০ পিএম আপডেট: ১৪.১২.২০২৪ ৯:১০ পিএম

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালনায় আগামীকাল রোববার (১৪ ডিসেম্বর) থেকে শিববাড়ি, গাজীপুর বিআরটি লেনে বিআরটিসি এসি বাস চলাচল শুরু করবে। 

আগামীকাল রোববার এই বাস সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে'র সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রাথমিকভাবে ১০টি বিআরটিসি এসি বাস গাজীপুরের শিববাড়ি বিআরটি টার্মিনাল থেকে বিআরটি লেনে এয়ারপোর্ট পর্যন্ত ২০.৫ কিলোমিটার এবং এয়ারপোর্ট থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার মোট ৪২.৫ কিলোমিটার পথ চলাচল করবে। 

শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া ৭০ টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বলছে, যাত্রী চাহিদা এবং স্টেশনসমূহ সম্পূর্ণ প্রস্তুত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরবর্তীতে বৃদ্ধি করা হবে।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft