গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় এসআই নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৭:৪২ পিএম

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় ডিএসবির এসআই সাইফুল ইসলাম নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের ভেড়ার বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।

এসআই সাইফুল ইসলাম ফরিদপুরের সালথা থানার নকুলহাটি গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে। তিনি গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এসআই  হিসেবে কর্মরত ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মো: সাজেদুর রহমান বলেন, ডিউটি শেষে দুপুরে বাসায় ফিরছিলেন সাইফুল ইসলাম। এসময় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়ক পার হওয়ার সময়  একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায়  স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গোপালগঞ্জের পুলিশ সুপার মো: মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft