বানিয়াচুংয়ে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
আজমীরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১:৫৬ পিএম

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিগত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলায় নিহত ৯ জন হত্যাকান্ডের ঘটনায়, দায়েরকৃত মামলার আসামী আব্দুল আওয়াল মিয়া (৫০)কে গ্রেপ্তার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ।  

জনাব মো: রেজা উল হক খান, পুলিশ সুপার হবিগঞ্জ, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল হবিগঞ্জ, জনাব শহিদুল হক মুন্সী মহোদয়ের দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ আজমিরিগঞ্জ থানা জনাব এ বি এম মাঈদুল হাছান এর নেতৃত্বে, অফিসার ফোর্সের সহায়তায় আনুমানিক বিকেল ৫.৩০ মিনিট এ অভিযান পরিচালনা করে আটক করেন। 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাসান মিয়ার পিতা মোঃ ছানু মিয়া বাদী হয়ে গত ২২ আগষ্ট সাবেক এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ও আব্দুল মজিদ খানকে আসামী করে ১৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০০/২৫০ আসামী করে বানিয়াচং থানায় এ মামলাটি দায়ের করেন। 

আটককৃত আব্দুল আওয়াল(৫০) মেম্বার আজমিরীগঞ্জ উপজেলার ১ নং সদর ইউনিয়নের বাসিন্দা। 

আজমিরীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটককৃত আব্দুল  আওয়াল মিয়া বানিয়াচং থানায় দায়েরকৃত হত্যা মামলার ১৫৬ নং আসামী। প্রয়োজনীয় কার্যবিধি শেষে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের পক্ষ থেকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft