বিশ হাজার টাপেন্টাডল ট্যাবলেটসহ সৈয়দপুরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৭ পিএম

নিষিদ্ধ ২০ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এন্তাজুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নীলফামারী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানিক দল। 

গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে জেলার সৈয়দপুর উপজেলা শহরের শহীদ ডাক্তার জিকরুল হক সড়কস্থ এসএ পরিবহণের সামনে অভিযান চালিয়ে এই ট্যাবলেট গুলোসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়া এলাকার নুর ইসলামের ছেলে। উদ্ধার হওয়া ট্যাবলেটের মুল্য প্রায় ৬০লাখ টাকা।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের পরিদর্শক এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এন্তাজুলের কাছে থাকা প্ল্যাস্টিকের বস্তা তল্লাসী করি আমরা। এ সময় বস্তা থেকে নিষিদ্ধ ২০হাজার পিস টাপেন্টাডল পাওয়া যায়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফ উদ্দিন জানান, উদ্ধার হওয়া ট্যাবলেটের মুল্য ৬০লাখ টাকা। গ্রেপ্তারকৃত ব্যক্তি বিক্রির জন্য এসব ট্যাবলেট নিয়ে এসেছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে সৈয়দপুর থানায় একটি মামলা করে তাকে সে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft