এশিয়ার চ্যাম্পিয়নদের ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৫ পিএম

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপার স্বাদ পাওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই এবার চ্যাম্পিয়নদের সুখবর দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) আজিজুল হাকিম তামিমদের ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ।

জাতীয় ক্রীড়া পরিষদ সচিবের সাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, অনূর্ধ্ব-১৯ পুরুষ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের গৌরবময় সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ হতে মাননীয় উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মাননীয় চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদ অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট দলকে ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft