কাশিয়ানিতে অস্ত্রসহ ডাকাত চক্রের দুই সদস্য আটক ২
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৫:১১ পিএম

জেলার কাশিয়ানী থেকে ৭টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। ওই চক্রের ৭ জন ডাকাত সদস্য থাকলেও বাকিরা পালিয়ে গেছে। 

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে  কাশিয়ানী উপজেলার পোনা বালুর মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ঢাকার কদমতলী বস্তীর নুর ইসলামের ছেলে মো: হাসান (২০) ও ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ইউসুফ আলির ছেলে  মো: শিমুল (২৭)।

এ বিষয়টি  কাশিয়ানী হাইওয়ে থানার ভাটিয়াপাড়া ক্যাম্পের পরিদর্শক আবুল কাশেম মজুমদার সাংবাদিকদের নিকট স্বীকার করেছেন। তিনি বলেন, একটি পিকআপ দ্রুত গতিতে ঢাকার দিকে যাচ্ছিল। এই দৃশ্য ধরা পড়ে স্পিড ক্যামেরায়। এসময় হাইওয়ে পুলিশের সদস্যরা গাড়িটিকে সিগন্যাল দেয়। তাদের সিগন্যাল না মেনে পিকআপটিকে দ্রুত গতিতে পালিয়ে যেতে থাকে। পরে ধাওয়া করে প্রায় ১০ কিলোমিটার দূরে গিয়ে তাদের আটক করে পুলিশ। এসময় পাঁচজন ডাকাত সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ দুইজনকে আটক করেছে। কাছ থেকে ৭টি ককটেল এবং দুইটি কাটারসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে ডাকাতদের ব্যবহৃত পিকআপটি ও পাঁচটি মোবাইল ফোন। পরে দুপুরে ডাকাত সদস্যদেরকে কাশিয়ানী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft