ডিমলা প্রেসক্লাবের কমিটি গঠন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৩:১৯ পিএম

দেশের প্রেক্ষাপট পরিবর্তনের কারনে ও সংগঠনকে সু-সংগঠিত রাখতে সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলায় “ডিমলা প্রেসক্লাব” এর পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

গতকাল রোববার রাতে ডিমলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিতি এক জরুরী সভায় মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও সকল সদস্যের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের সীদ্ধান্ত গৃহিত হয়।

কমিটিতে বিনা প্রতিদ্বন্দিতায় দৈনিক মানব জমিনের ডিমলা উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম লিটনকে সভাপতি, দৈনিক খোলা কাগজের ডিমলা উপজেলা প্রতিনিধি আশিক উল ইসলাম লেমনকে সাধারন সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার ডিমলা উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম খান লোহানীকে সাংগঠনিক সম্পদক করে আগামী তিন বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন ডিমলা প্রেসক্লাবের আজীবন সদস্য ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ডিমলা উপজেলা প্রতিনিধি সরদার ফজলুল হক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft