মতলব উত্তরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গৃহবধূর মৃত্যু
মতলব প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৪:৩৯ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের নতুন মোহনপুর গ্রামে গ্যাস তাসলিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

জানা যায়, গতকাল (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার নতুন মোহনপুর গ্রামের রাকিবুল হাসান সুজন এর স্ত্রী তাসলিমা আক্তার (৩০) রান্নাঘরে রান্না করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হলে গুরুতর আহত হয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft